• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের বিষয়ে আলোচনা করতে ছোট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার বিকেলে ঢাকায় নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম উপস্থিত ছিলেন। ইসি কর্মকর্তারা জানান, মূলত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে টিকটক প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাতের প্রধান উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কোনো ধরনের মিথ্যা বা বিদ্বেষমূলক অপপ্রচার না হয়, তা নিশ্চিত করা।