• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ১৬:০৬ অপরাহ্ণ
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ (গুলশান) আসনে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন। তিনি রাজধানীর ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন এবং শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে এনআইডি ও ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন। এরই মধ্যে তিনি ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশসহ সব প্রয়োজনীয় তথ্য প্রদান করেছেন। ইসি সচিবসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে যোগ দিচ্ছেন। একই ওয়ার্ডে তাঁর কন্যা জাইমা রহমানও ভোটার হওয়ার আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...