• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১৩:১৫ অপরাহ্ণ
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

এ এম এম নাসির উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন....

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। বুধবার (২৬ নভেম্বর) সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন ঘিরে প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সবার প্রচেষ্টায় আইনশৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আশা করছি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে তিনি পারফেক্ট লেভেলে আছে বলে মনে করেন না, তবে ধীরে ধীরে তা স্বাভাবিক অবস্থার দিকে এগোচ্ছে। নির্বাচনের আগে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভোট প্রতিহত করার বিষয়ে দেওয়া হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং জানান, এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।