• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস
সংবাদটি শেয়ার করুন....

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যা উত্তর-উত্তরপশ্চিমমুখে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক স্থানে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।