দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ
দুর্যোগের দুর্ভোগ লাঘবে ২০২৬-৩০ মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি Stefan Liller আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আাসাদুল হাবিব দুলুর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইউএনপি’র প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এ সহযোগিতা আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
ইউএনডিপি’র প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকারের ২০২৬-২০৩০ সাল মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হচ্ছে। এছাড়াও ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনায় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ইকোসিস্টেমের সাথে জনগোষ্ঠীকে খাপখাইয়ে নিতে ইউএনডিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে বলে মন্ত্রীকে জানান প্রতিনিধি।
মন্ত্রী মানুষের জীবন মান উন্নয়ন, প্রকৃতিক দুর্যোগে ক্ষতি লাঘবে আরো বিস্তৃত কার্যক্রম গ্রহণ করার জন্য ইউএনডিপি’র প্রতি আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয় ও ইউএনডিপি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।