• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ – পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ণ
প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ – পানিসম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পরবর্তীতে সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
‎ আজ লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
‎ মন্ত্রী বলেন, জনকল্যাণে বর্তমান সরকার কাজ করে চলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরায় চালু করা হয়েছে, যা কৃষিতে পুনর্জাগরণ ও বিপ্লব সূচিত হবে বলে তিনি জানান।
‎ এসময় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১২৫০ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
‎ জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া ও শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মোঃ আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনের পদস্থ কর্মকর্তা, উপকারভোগীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।