• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বদলির পর কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত এসপিকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫, ১৩:১৯ অপরাহ্ণ
বদলির পর কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত এসপিকে বরখাস্ত

মো. শামীম কুদ্দুস ভূঁইয়া / ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি। এ কারণে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন। কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...