• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলা না হলে সেই সময়টা যেন কাজে লাগে—এমন অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, ওই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে ভিন্ন কোনো প্রতিযোগিতার আয়োজন করতে পারে।

শুক্রবার শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারানোর পরই তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

শান্ত বলেন, ঢাকার ক্রিকেট নিয়ে নানা ধরনের সমালোচনা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি অনুরোধ জানান, আগের আসরগুলোর তুলনায় যেন আয়োজন আরও সুন্দর ও গুছানো হয়। বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব না হলে বিসিবির কাছে তার অনুরোধ থাকবে—খেলোয়াড়দের জন্য যেন একটি ভালো ও মানসম্মত টুর্নামেন্ট আয়োজন করা হয়, যাতে সবাই নিয়মিত খেলতে পারে। পাশাপাশি মাঠের বাইরের বিষয়গুলো ঠিক রেখে মাঠের ক্রিকেট যেন সঠিকভাবে চলতে পারে, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।