• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
সংবাদটি শেয়ার করুন....

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে দেশগুলোর মধ্যে যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে এবং আটক করার পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

 

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...