• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:২৮ অপরাহ্ণ
মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব
সংবাদটি শেয়ার করুন....

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের যেকোনো ধরনের প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। রোববার এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন, যাদের মূল দায়িত্ব হবে মোবাইল কোর্ট পরিচালনা। এ সময় মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি ইতোমধ্যেই মাঠপর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।