• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০০:৫১ পূর্বাহ্ণ
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মানুষের সেবা করাই পরম ধর্ম। তিনি বলেন, জনকল্যাণের জন্য সেবার মনোভাব নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ চট্টগ্রামের স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকত লাউঞ্জে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন-২০২৬’ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হোমিও চিকিৎসায় মানবকল্যাণে সংশ্লিষ্ট ডাক্তারদের নিবেদিতভাবে অবদান রাখার আহ্বান জানান। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, মানুষের সেবার নামে হয়রানি করা এবং অপচিকিৎসা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রকৃত সেবার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।