• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৬:৩৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম
সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় নগদ ক্রয় চুক্তির ভিত্তিতে এই গম আমদানি করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার টু সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আনা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন গম চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং নমুনা যাচাই শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...