• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া শিক্ষা বৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা প্রদান করবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া শিক্ষা বৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা প্রদান করবে
সংবাদটি শেয়ার করুন....

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে।
অনলাইনে ০৭ মার্চ ২০২৬ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

sports-edu.online.info.bd এবং sports-allowance.online. info.bd লিংকে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে।