• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিটারে ২ টাকা কমল ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
লিটারে ২ টাকা কমল ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম
সংবাদটি শেয়ার করুন....

২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। নির্ধারিত নতুন দরে গ্রাহক পর্যায়ে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম প্রতি লিটারে দুই টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে ডিজেলের দাম লিটারে ১০৪ টাকা থেকে কমে দাঁড়াবে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা, পেট্রল ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমে লিটারে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি গেজেটে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকেই এই নতুন মূল্যহার কার্যকর হবে।