• ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি শুধু বিনোদনের উপাদান নয়; এটি একটি জাতির আত্মপরিচয়, চেতনা এবং সভ্যতার মূলভিত্তি।

তিনি বলেন, যে জাতি নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করতে ব্যর্থ হয়, ইতিহাসের ধারাবাহিকতায় সেই জাতির টিকে থাকা কঠিন হয়ে পড়ে। হাজার বছরের বাঙালি সংস্কৃতি মানবতা, অসাম্প্রদায়িকতা, সহনশীলতা ও মুক্তচিন্তার উজ্জ্বল উদাহরণ বহন করে।

শুক্রবার (১৫ মে) -এর প্রধান মিলনায়তনে এবং -এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও জানান, সংস্কৃতিকর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা প্রাতিষ্ঠানিক সহায়তা ও সামাজিক নিরাপত্তার আওতায় আসতে পারেন। একই সঙ্গে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঐতিহ্য সংরক্ষণ মানেই জাতির শেকড়কে সুরক্ষিত রাখা।

অনুষ্ঠানে নৃত্যশিল্পী ও -র নির্দেশনায় ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা নৃত্যগীতি পরিবেশন করেন।

এছাড়া -এর বাংলা বিভাগের অধ্যাপক এবং -এর ইংরেজি বিভাগের অধ্যাপক রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনাভিত্তিক প্রবন্ধ পাঠ করেন।