• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক আরও গভীর করতে ঢাকা-ওয়াশিংটনের অঙ্গীকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
সম্পর্ক আরও গভীর করতে ঢাকা-ওয়াশিংটনের অঙ্গীকার
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর–এর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার ঢাকায় পাওয়া এক বার্তায় জানানো হয়, বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক বিষয় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বাণিজ্য, কূটনীতি ও অন্যান্য সহযোগিতামূলক ক্ষেত্রে দুই দেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।