• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন প্রকৌশলী মো;শহীদুল হাসান

জগলুল কবির নাসির
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন প্রকৌশলী মো;শহীদুল হাসান
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পেলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল হাসান।

মঙ্গলবার (৩ মার্চ) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ প্রদানের এক আদেশ জারি করেন।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ | জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়।