স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান মন্ত্রী ফকির মাহবুব আনামের
অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং প্রত্যেকের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি জানবেন। এর মাধ্যমে তিনি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে চান।
আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।
মন্ত্রী সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।