স্বর্ণের দাম আরও বৃদ্ধি, প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, রূপার দাম অপরিবর্তিত
admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ১৮:০১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৬৬৭ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি এবং প্রাসঙ্গিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই দাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম রবিবার থেকে কার্যকর হবে, জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান স্বর্ণের দাম:
২২ ক্যারেট প্রতি ভরি: ১ হাজার ৬৬৭ টাকা বৃদ্ধি, নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি: ১ হাজার ৫৯৮ টাকা বৃদ্ধি, নতুন দাম ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১ হাজার ৩৬৫ টাকা বৃদ্ধি, নতুন দাম ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ হাজার ১৭৮ টাকা বৃদ্ধি, নতুন দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা