• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ
হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর
সংবাদটি শেয়ার করুন....

কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম মঙ্গলবার এসব তথ্য জানান।

সকালে ট্রাইব্যুনাল-২ এ তিনি সূচনা বক্তব্য উপস্থাপন করেন, যেখানে মামলার পটভূমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এ মামলায় হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।