• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৬, ১৮:১৫ অপরাহ্ণ
হাম রোগের সর্বশেষ প্রতিবেদন
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৮৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৩৩ হাজার ৬৩১। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২৯ হাজার ৭৪৬ জন।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে তিন জন এবং সন্দেহজনক হাম রোগে ছয় জন মারা যান। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬১ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২৯১ জন।

 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।