১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ২১:২১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশের কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১০টি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হবে। নির্বাচিত উপজেলাগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন ভর্তুকি, সহায়তা ও কৃষি-সংশ্লিষ্ট সেবা সহজ ও ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।