• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১ জুন থেকে শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার বিচারকাজ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ণ
১ জুন থেকে শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার বিচারকাজ
সংবাদটি শেয়ার করুন....

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচারকার্য আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, রামিসার বাবা একসময় হতাশা প্রকাশ করে বলেছিলেন— “আমি বিচার চাই না।” সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, “আমি তাকে বলেছিলাম, এই হতাশার অবসান হবে তখনই, যখন হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে।”

বুধবার (২৭ মে) বিকেলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘মেধা ও মনন মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত মেধা ও মনন উৎসবের সমাপনী অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, সরকার রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দাখিলের নির্দেশনা দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই পুলিশ তদন্ত সম্পন্ন করে চার্জশিট জমা দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্নের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।