• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৭
সংবাদটি শেয়ার করুন....

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৫৬৭ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ২১১ জন এবং বাকিরা ঢাকার বাইরে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন, এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ২১৯ জন।