• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

চীন থেকে ইরানের উদ্দেশে যাত্রারত একটি জাহাজে ভারত মহাসাগরে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স। মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে—এমন বিভিন্ন উপকরণ ও সামগ্রীর চালান ছিল। অভিযানের সময় মার্কিন বাহিনী সেই চালান শনাক্ত করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এরপর জাহাজটিকে তার গন্তব্যের পথে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা কয়েক ঘণ্টা জাহাজটিতে অবস্থান করেন এবং পরে শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছালে তারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ফিরে যান। এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে চীন ও ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুই দেশের কোনো কর্মকর্তাই মন্তব্য করতে সম্মত হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, ইরান ইন্টারন্যাশনাল, টিআরটি ওয়ার্ল্ড, দ্য টেলিগ্রাফ, এএফপি

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...