নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ১৪:৫৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকার চিঠি দিয়েছে। এ লক্ষ্যেই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ফলে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত অথবা পুনঃনির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন কার্যক্রম বন্ধ থাকবে।