• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল
সংবাদটি শেয়ার করুন....

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে দলটি ইসির সঙ্গে এই বৈঠকে অংশ নেয়।

নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও ইইউ একাধিকবার ইসির সঙ্গে আলোচনা করেছে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাওয়ার বিষয়টি তারা পুনর্ব্যক্ত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি বড় পর্যবেক্ষকদল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষকদল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে দেশে পৌঁছাবে।