• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ১৮:০৫ অপরাহ্ণ
ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার এই চিঠি সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনের্থে প্রতি উপজেলা/থানায় অন্তত ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি আরও জানায়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ আওতায় আচরণবিধি প্রতিপালনের্থে প্রতি উপজেলা/থানায় অন্তত ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...