• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য : বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১৫:৪৩ অপরাহ্ণ
শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য : বাণিজ্য উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট–ইপিএ) সংক্রান্ত আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। সোমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসুর সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিএর প্রধান আলোচক আয়েশা আক্তার, উপপ্রধান আলোচক মো. ফিরোজ উদ্দিন আহমেদ ও ফোকাল পয়েন্ট মাহবুবা খাতুন মিনু উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, স্বল্পোন্নত দেশ হিসেবে এই প্রথম বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে ইপিএ করতে যাচ্ছে বাংলাদেশ।

চুক্তি স্বাক্ষর ও কার্যকর হলে বাংলাদেশ তাৎক্ষণিকভাবে জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং জাপান বাংলাদেশ থেকে ১ হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিশেষ করে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (আরএমজি) শুরুদিন থেকেই জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে, পাশাপাশি আরএমজি খাতে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধাও যুক্ত থাকবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...