যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করেছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার সকালে শোক বার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।’
এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে।