• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের
সংবাদটি শেয়ার করুন....

বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব—এমন আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেছেন, কোথাও কোনো ধরনের বিচ্যুতি বা অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি এখনো আশাবাদী এবং ইনশাআল্লাহ বর্তমান প্রশাসনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। তিনি বলেন, অভিজ্ঞতা সব সময় আগে থেকে থাকে না, অনেক সময় দায়িত্ব পালনের মধ্য দিয়েই অভিজ্ঞতা তৈরি হয়। সঠিক মনোভাব ও দায়িত্ববোধ থাকলে মাঠ প্রশাসন তাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, কোনো নির্দিষ্ট অভিযোগ বা বিচ্যুতি পাওয়া গেলে তা ঢালাওভাবে নয়, বরং সুনির্দিষ্টভাবে যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণভাবে মাঠ প্রশাসন নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত ও যোগ্য বলেই সরকার মনে করছে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...