• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিইডির প্রধান কার্যালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঝটিকা পরিদর্শন

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
এলজিইডির প্রধান কার্যালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঝটিকা পরিদর্শন
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অদ্য সোমবার সকাল ৯ টার পূর্বেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম একটি ঝটিকা পরিদর্শনে করেন।
মূলত সরকারের সকাল ৯টা থেকে ৯.৪০ মিনিট পর্যন্ত উপস্থিত থাকার যে নির্দেশনা জারি করেছেন, এই বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ঝটিকা পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সকাল ৯ টায় প্রবেশ দ্বারের তারা মুল গেটে অবস্থান নেন।
এতে করে প্রধান প্রকৌশলী সহ অনেক কর্মকর্তা-কর্মচারী গেটে যথাসময়ে উপস্থিত হতে না পারায় দাঁড়িয়ে থাকেন।
এ পরিপ্রেক্ষিতে যথাসময়ে উপস্থিত কিংবা অনুপস্থিত থাকলেও সরকারি নির্দেশনা পালনে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সতর্ক হবেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খাল পুকুর খনন প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, এটি একটি সরকারের ভালো উদ্যোগ,এ পদক্ষেপকে আমি স্বাগত জানাই। প্রতিমন্ত্রী ও সচিবের আগমন সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি সতর্কবার্তা।
সকলের যথাসময়ে উপস্থিত হয়ে সরকারের আদেশ মেনে জনস্বার্থে কাজ করা উচিত।
এতে আমাদের কাজের গতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসবে। অন্য দিকে সকালবেলা একই সময়ে অফিস আদালত,শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে যাতায়াত ও অন্যান্য কর্মকাণ্ডের কারণে রাস্তাঘাটে প্রচুর যানজট হয়।
এ বিষয়টিও আমলে নিয়ে পরবর্তী করণীয় নিয়ে কর্তৃপক্ষকে ভাবতে হবে।