• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
সংবাদটি শেয়ার করুন....

এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে -এর -এ একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু ঘটছে। তবে সাম্প্রতিক এক সপ্তাহে এই হার বেড়ে দৈনিক গড়ে ১০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণে দেখা গেছে, হামে শিশু মৃত্যুর হার কমে আসার আশ্বাসের মধ্যেই মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে , আর তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রয়েছে । সর্বশেষ তথ্যে আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাবকে ভিত্তি ধরলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানিয়েছেন, টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনাগুলো নিয়ে সরকার তদন্ত শুরু করেছে। কেন এত সংখ্যক শিশুর মৃত্যু ঘটলো এবং কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে।

চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশু এবং গরমের সময় ভাইরাসের দ্রুত বিস্তার—এই দুই কারণ প্রাদুর্ভাব বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখতে পারে। তারা পরামর্শ দিয়েছেন, শিশুদের শরীরে জ্বর ও র‌্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে।

বিশেষজ্ঞরা বিশেষ করে ও আশপাশের এলাকায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।