সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দেশের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল রাতে (শুক্রবার) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান সিনহা মৃত্যুবরণ করেন।