• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত দখল নিয়ে প্রশ্নে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
ফুটপাত দখল নিয়ে প্রশ্নে হাইকোর্টের রুল
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা নির্ধারণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ হাইকোর্ট। এ বিষয়ে কেন এমন বরাদ্দ অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানতে চেয়েছেন, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ অনুযায়ী রাস্তা ও ফুটপাতে হকারদের স্থান বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

নীতিমালাটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।