• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বরিশাল বিএনপি ঐক্যবদ্ধ -আলহাজ্ব নুরুল আমিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বরিশাল বিএনপি ঐক্যবদ্ধ -আলহাজ্ব নুরুল আমিন
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি বরিশাল সদর উপজেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এম.পি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরওয়ার এম.পি, বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এবং বরিশাল জেলা বিএনপি (দঃ)-এর আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ (২৩ জুলাই) বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন বরিশাল সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও তাদের কয়েক হাজার কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন বলেন, মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বরিশাল বিএনপি ঐক্যবদ্ধ। বরিশাল বিএনপির মধ্যে কোনো মতভেদ নেই। আমরা সবাই প্রধানমন্ত্রীর দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। দলের ভেতরে গ্রুপিং সৃষ্টি করে কেউ যেন দলের ক্ষতি করার চেষ্টা না করেন। আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে, সদর উপজেলা বিএনপিতে যথাযথ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাই আসুন, সবাই মিলে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বরিশাল বিএনপিকে আরও শক্তিশালী করি।