• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁজ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় যাওয়ার কথা থাকলেও তিনি বাসায় পৌঁছাননি।

বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি দুপুরে নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস বলেন, সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর বাসায় চলে যান। কিন্তু তিনি রাত পর্যন্ত বাসায় না পৌঁছানোর কারণে আদালতের নাজিরসহ অন্যান্যরা খোঁজ নেওয়ার চেষ্টা করেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, বুধবার দুপুর পর্যন্ত তিনি আদালতে ও বাসায় পৌঁছাননি। অফিসের নাজির কামরুল ইসলামসহ অফিসের অন্য কর্মকর্তারা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।