• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর

জিটিওকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সোমবার জিটিও সাক্ষাৎকারটি প্রকাশ করে।

হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর।’

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম।’ অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নেন তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি এত ত্যাগ স্বীকার করতে পারেন, তবে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।’

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও কথা বলেন জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা ইস্যু এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে।