• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে বিসিবির কঠোর অবস্থানের ফলে বিপাকে পড়েছে বিসিসিআই। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। এতে করে বাংলাদেশ দল যদি ভারতে খেলতে না যায়, তাহলে সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি ও স্পন্সরশিপসহ বিভিন্ন খাতে আয়োজক দেশ ভারতের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই সংকট কাটাতে ভারত নজিরবিহীন এক প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। ভারত বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে, যে ধরনের নিরাপত্তা সাধারণত সরকারপ্রধানরা পেয়ে থাকেন, ঠিক সেই স্তরের প্রোটোকল টাইগারদের জন্য নিশ্চিত করতে চায় তারা। যদিও এমন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয়েছে, তবুও বিসিবির অবস্থানে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। জানা গেছে, আজ আইসিসির সঙ্গে বিসিবির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে আইসিসির মাধ্যমেই ভারত এই নিরাপত্তা প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পেলে বিসিবি হয়তো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতে নিজেকে নিরাপদ মনে করছে না এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে যেভাবে অসম্মানজনকভাবে বাদ দেওয়া হয়েছে, তা ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মানে আঘাত করেছে। এ কারণেই বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের দাবিতে অনড় রয়েছে। পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্তকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, তবে আপাতত ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির অবস্থান অত্যন্ত কঠোর। এখন দেখার বিষয়, ভারতের দেওয়া রাষ্ট্রীয় প্রোটোকলের প্রস্তাব বিসিবির মনোভাব বদলাতে পারে কি না, নাকি শেষ পর্যন্ত টাইগারদের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতেই আয়োজন করতে হয়।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...