এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক মঞ্জুর আলীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২৬, ০০:১৩ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
গত ৬ জুন ২০২৬ তারিখে দৈনিক ভোর-এর অনলাইন সংস্করণে প্রকাশিত “এলজিইডির প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগের দৌড়ঝাঁপে বিতর্কিত ও অভিযুক্ত সাবেক RUTDP প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মনজুর আলী” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রকৌশলী মো. মনজুর আলী।
প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা আউটসোর্সিং নিয়োগ, কনসালটেন্সি ফার্ম অন্তর্ভুক্তি এবং টেন্ডার অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, অনুমাননির্ভর ও তথ্যগতভাবে অসত্য। তিনি বলেন, RUTDP প্রকল্পে জনবল নিয়োগ ও কনসালটেন্সি ফার্ম নির্বাচন সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।
তিনি উল্লেখ করেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (PPR-2008) অনুসরণ করে দরপত্র আহ্বান, মূল্যায়ন ও অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবে তার সরাসরি কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল না বলেও তিনি দাবি করেন।
প্রতিবাদে আরও বলা হয়, কনসালটেন্সি ফার্ম নিয়োগের ক্ষেত্রেও সরকারি বিধিমালা অনুযায়ী মূল্যায়ন কমিটির সুপারিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ তিনি অস্বীকার করেন।
প্রকৌশলী মনজুর আলী আরও বলেন, আমি ১৯৮৩ সালে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করি এবং পরবর্তীতে আমি বিএনপির প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ AEB এর যুগ্ন মহাসচিব,সহ-সভাপতি ছিলাম।
বর্তমানAEB এর আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য। বিগত ১৬ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাকে নানান ভাবে জুলুম ও নির্যাতন করা হয়েছে এবং আমাকে পদোন্নতি থেকেও বঞ্চিত করা হয়েছে।
কিন্তু আমি ফ্যাসিস্ট সরকারের সাথে কোন রকম সমঝোতা করিনি। এলজিইডিতে আমি একমাত্র কর্মকর্তা যে গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছি। এলজিইডি এখনো ফ্যাসিস্ট সরকারের দোসর বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ন্ত্রণে এবং তাদের সাথে বিএনপি নামধারী ও আওয়ামী লীগ সুবিধাবকি কিছু হাইব্রিড নেতা যুক্ত হয়ে আমার নামে সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং পত্র পত্রিকা রিপোর্ট করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিবন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলজিইডির গুরুত্বপূর্ণ সকল পদ এখনো ফ্যাসিস্ট দের দখলে।প্রতিবেদনে তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটানোর যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, দীর্ঘ পেশাগত জীবনে তিনি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
— প্রতিবাদকারী: মো. মনজুর আলী, সাবেক প্রকল্প পরিচালক (পিডি), RUTDP প্রকল্প ও সাবেক পিডি, এলজিইডি, ঢাকা।