• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার শুরু বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
রবিবার শুরু বাজেট অধিবেশন
সংবাদটি শেয়ার করুন....

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এটি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও অনুমোদনের গুরুত্বপূর্ণ কার্যক্রম এই অধিবেশনেই সম্পন্ন হবে। অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংসদ সচিবালয় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, বাজেট অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।