• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১৬:৫৯ অপরাহ্ণ
অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর
সংবাদটি শেয়ার করুন....

অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস আগামী ১৯ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ড’-এ এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য বিজ্ঞ আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি রেজিস্ট্রার, প্রধান বিচারপতির একান্ত সচিব ও স্পেশাল অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে প্রেরণ করা হয়েছে।