• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিফ আসলামের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
আতিফ আসলামের বাবা মারা গেছেন
সংবাদটি শেয়ার করুন....

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

পাকিস্তান টুডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) পরিবার থেকে মৃত্যুসংবাদটি নিশ্চিত করা হয়েছে।

তারা জানিয়েছে, মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে। সেখানে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এদিকে আতিফ আসলামের বাবার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শোবিজ তারকারা গায়ককে শোকবার্তা জানাচ্ছেন।

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী তার হৃদয়স্পর্শী কণ্ঠ দিয়ে ভক্তদের মন জয় করেছেন।

২০০০-এর দশকের শুরুতে ‘জলপারি’ অ্যালবামের মাধ্যমে সঙ্গীতজগতে পা রাখেন আতিফ আসলাম। এরপর বলিউড, কোক স্টুডিওসহ নানা মঞ্চে তার গান বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। তিনি উর্দুসহ একাধিক ভাষায় গান গেয়েছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন কনসার্টে পারফর্ম করেছেন। বাংলাদেশেও তিনি একাধিকবার পারফর্ম করেছেন।