আমাদের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৮:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরো দুটি দল এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রবিবার বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। অনুষ্ঠানে কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে এনসিপির কেউ ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। জামায়াত আমির বলেন, কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে, যদিও এনসিপির কেউ তখন উপস্থিত থাকতে পারেনি। তিনি বলেন, এনসিপি নিজে সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি ঘোষণা দেবে।