• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:৫২ অপরাহ্ণ
একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর
সংবাদটি শেয়ার করুন....

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল চরম হতাশায় পড়ে এখন আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে এবং যা খুশি তাই করছে। কখনো একজন মুরব্বিকে শুয়ে পড়তে দেখা যাচ্ছে, কখনো অপ্রাসঙ্গিক আচরণ করছেন। তাদের কথাবার্তায় কোনো স্থিরতা বা ভারসাম্য নেই।

শনিবার বিকেলে নেত্রকোনা জেলার মদন উপজেলার দেওয়ান বাজার তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, একজন মুরব্বি মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তাই করছেন। নারীদের নিয়ে অযাচিত ও অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন। তার মধ্যে স্থিরতা আর সংযমের অভাব স্পষ্ট। যাই হোক, তিনি একজন মুরব্বি মানুষ—তার উচিত মুরব্বিসুলভ আচরণ বজায় রাখা। আরেক প্রশ্নের জবাবে বাবর বলেন, একটি দল রাজনৈতিক স্বার্থে ধর্মকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করছে, যা জনগণ দেখছে ও বুঝছে। শেষ পর্যন্ত জনগণই এর বিচার করবে এবং তার প্রতিফলন তারা অবশ্যই পাবে।