কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে বরখাস্ত ১৪ পুলিশ কর্মকর্তা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ১৬:৩৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী ‘পলায়নের অপরাধে’ অভিযুক্ত হওয়ায় এবং বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
বরখাস্ত হওয়া ১৪ কর্মকর্তা হলেন:
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির (র্যাব-৮, বরিশাল)