• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি মন্ত্রীর সাথে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
কৃষি মন্ত্রীর সাথে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশ রাষ্ট্রদূত Mikhail KASKO সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান অর্থনীতির দেশ। দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে সার, বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির চাহিদা রয়েছে। ডেইরি ও প্রাণিসম্পদ খাতেও সরকার উৎপাদন বাড়াতে কাজ করছে।
রাষ্ট্রদূত বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন একটি দেশ। বাংলাদেশকে কৃষি যান্ত্রিকীকরণে সহযোগিতা এবং বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে সার সরবরাহে বেলারুশ আগ্রহী বলেও রাষ্ট্রদূত জানান।