• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তি মে মাসে

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
গাজীপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তি মে মাসে
সংবাদটি শেয়ার করুন....

গাজীপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি (সমমানসহ) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে এই আবেদন আহ্বান করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত শর্তাবলি পূরণ করতে হবে: আবেদনকারীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ফলাফলের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ন্যূনতম জিপিএ-৪.৭৫ থাকতে হবে। বর্তমানে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ মে’র মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন করতে লাগবে: ১. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ। ২. এসএসসি/এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি। ৩. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৪. স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। নির্ধারিত আবেদন ফরম গাজীপুর জেলা পরিষদ কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ মেধা ও প্রযোজ্য কোটার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।