জনগণের কষ্ট লাঘব করতেই তারেক রহমান দেশে আসছেন : মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৬:৫২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জনগণের কষ্ট লাঘব করার উদ্দেশ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত মানুষের সমাগম হবে তা ধারণা করা সম্ভব নয়, প্রত্যাশার চেয়েও বেশি মানুষ উপস্থিত হবেন, আজ রাতেই পূর্বাচলের ৩০০ ফিট এলাকা পরিপূর্ণ হয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় স্থাপিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের সহযোগিতাও কামনা করা হয়েছে, তারা যতটুকু সম্ভব সহায়তা করবেন।