• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত  আগামীকাল বৃহস্পতিবার মাহে রমজান শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত   আগামীকাল বৃহস্পতিবার মাহে রমজান শুরু

Ramadan kareem typographic. ramadhan feast greeting card vector illustration. lettering composition of muslim holy month with mosque building

সংবাদটি শেয়ার করুন....

আজ দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এ মোতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদ্যাপিত হবে।

আজ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, মাওলানা সৈয়দ মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি রেজাউল কারীম আবরারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।